জাতীয় সঙ্গীত
রবিবার | ১৮-১০-২০২৬ |
কালারমারছড়া উচ্চ বিদ্যালয়

গ্রাম- ছামিরা ঘোনা, ডাক+ইউ- কালারমারছড়া, উপজেলা- মহেশখালী, জেলা- কক্সবাজার।

স্থাপিতঃ ০১/০১/১৯৭৮ খ্রিঃ
EIIN: 106343 | MPO Code: 0304011302
School Code: 4402

প্রশাসনিক

সভাপতি
জনাব আবুহেনা মোস্তফা কামাল

সভাপতি

সভাপতির বাণী

জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি। মানবতা, শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোসহীন ও অবিচ্ছেদ্য। সৎ, নির্ভীক ও নিষ্ঠাবান মানুষ তৈরিরর জন্য সুশিক্ষার বিকল্প নেই । শিক্ষার দুর্লভ নির্যাসে প্রতিনিয়ত পবিত্র ও পরিপূর্ণ হচ্ছে এই ধরা।  যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদন্ডকে সামনে রেখে পড় তোমার প্রভুর নামে এই নীতিবাক্যকে মর্মমূলে ধারণ করে ১৯৭৮ খ্রিস্টাব্দে কালারমারছড়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।  একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে জ্ঞান-বিজ্ঞানের স্রোতধারায় জাতি হিসেবে বিশ্ব আসনে আসীন হওয়ার প্রধান হাতিয়ার সুশিক্ষিত মানবসম্পদ। তাই মানবসম্পদের সৃষ্টিশীল বিকাশে এই শিক্ষপ্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী কঠিন বাস্তবতার নিরিখে শিক্ষার্থী তথ্য নতুন প্রজন্মকে প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে তাদের সেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।  অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। সার্বজনীন শিক্ষানীতির আলোকে, স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিবিড় পরিচর্যা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে “কালারমারছড়া উচ্চ বিদ্যালয়” সর্বদা সচেষ্ট ও অঙ্গীকারবদ্ধ। গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমূখী শিক্ষা, সহশিক্ষাকার্যক্রম ও বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহনের জন্য শিক্ষর্থীদের উৎসাহ প্রদানেও উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বদ্ধকরিকর। মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে আমাদের এই স্বাপ্নিক যাত্রায় সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুণিজনসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশ্যা করছি। এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও ভব্যিৎ পরিকল্পনা রূপায়নে গঠনমূলক সমালোচনাসহ আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের কাম্য।

সভাপতি

প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
প্রিয়তোষ কান্তি পাল

প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)

প্রধান শিক্ষকের বাণী

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ও প্রযুক্তির যথার্থ ব্যবহারের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য। জাতির আকাঙ্ক্ষা পূরণে ও সুশিক্ষিত মানুষ গড়তে সূচনালগ্ন থেকেই কালারমারছড়া উচ্চ বিদ্যালয় তার কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা মনে করি যুগের প্রয়োজন মেটাতে শিক্ষা প্রতিষ্ঠান কেবল জ্ঞান ও বিদ্যা প্রদান করেই তার দায় এড়াতে পারে না। নৈতিক মূল্যবোধের অবক্ষয়,ভোগবাদী মানসিকতা – এ ধরনের সামাজিক সংকট উত্তোরণে শিক্ষা প্রতিষ্ঠানেরই গুরু দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী ও পিতা মাতার সম্মিলিত প্রচেষ্ঠায় শিক্ষার্থীর মন-মনণ ও হৃদয়ের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে। কালারমারছড়া উচ্চ বিদ্যালয় এ প্রচেষ্টাকে সময়োপযোগী ও বেগবান করতে নিয়মিত কাজ করে যাচ্ছে। যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের গুনগত শিক্ষা নিশ্চিত করে সরকারের টেকসই উন্নয়ন (এস ডি জি) বাস্তবায়ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি অভিভাবক ও বিদ্যালয়ের গুণগ্রাহীগণ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমাদের অগ্রযাত্রার অংশীদার হবে এ আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রিয়তোষ কান্তি পাল
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
কালারমারছড়া উচ্চ বিদ্যালয়

ছবি নাম পদবী
মো: হেদায়েত উল্ল্যাহ্ সভাপতি
এস, এম, আবু তাহের সদস্য সচিব
মোঃ আলী অভিভাবক সদস্য-১
আক্কাস আলী খান সাধারণ শিক্ষক প্রতিনিধি-১
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ নবায়ন ও স্বীকৃতির মেয়াদ অনুমতি ও স্বীকৃতিপত্র আপলোড
চশিবো/বিদ্যা/কক্স(মহেশ)/৬৬/৯৯/(অংশ-১)/৪৫০২(৪) 15-09-2019 01-01-1970 - 01-01-1970
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ অনুমতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ এমপিও নম্বর অনুমোদিত তালিকা আপলোড
Ref: MAH/EDN/GRANTS/82-83 24-06-1983 0304011302
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ জাতীয়করণ নম্বর অনুমতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।